শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঢাকার সাভারের আশুলিয়ায় পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও মানবতার বাণী নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী খিতাপচর রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে আশুলিয়ার চিত্রশাইল কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকাহ শরীফে এ আয়োজন করা হয়। সকালে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বের করা হয়। পরে রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আঞ্জুমানে রহমানিয়া আশেকানে আউলিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাঈদ মীর সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের খিতাপচর রহমানিয়া দরবার শরীফের হযরত শাহসূফী আল্লামা আলহাজ সৈয়দ শাহ নজরুল ইসলাম খিতাপচরী (ম.জি.আ.) ও মুফতি মাওলানা সৈয়দ আসহাব উদ্দীন খিতাপচরী আল হাসানী (ম.জি.আ.)।

আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করা জরুরি।

জশনে জুলুসে অংশ নেওয়া মুসল্লিরা দরুদ ও সালাম পাঠ করেন। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে তাঁরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তাঁর দেখানো পথে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: