শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আ’লীগকে নিষিদ্ধ করায় নাজিরপুর জামায়াতের শোকরানা সমাবেশ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আ’লীগকে নিষিদ্ধ করায় নাজিরপুর জামায়াতের শোকরানা সমাবেশ
আ’লীগকে নিষিদ্ধ করায় নাজিরপুর জামায়াতের শোকরানা সমাবেশ

গণহত্যাকারী ফ্যাসিস্ট আ’লীগকে নিষিদ্ধ করায় পিরোজপুরের নাজিরপুরে জামায়াতের শোকরানা সমাবেশ অনুষ্ঠিত। 

রোববার (১১ মে) বিকেল ৫ টায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত জামায়াতের অফিস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শোকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক  বলেন, ছাত্র জনতা ৩৬ দিনের এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। ৯ মাসের মাথায় তাদেরই করা আইনে আজকে তারা নিষিদ্ধ হয়েছে। এই খুনি আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা অজুহাত দিয়ে আমাদের ৬ জন ভাইকে ফাঁসি দিয়েছে। অনেককে জেলখানার মধ্যে মৃত্যু বরণ করতে হয়েছে। অনেক ভাই শাহাদাত বরণ করেছে, অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে। তাদের ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আল্লাহ আওয়ামী মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে। 

 তিনি দাবি করেন, আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না তাদের ট্রাইবুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হবে ততদিন পর্যন্ত তারা বিশ্রাম নেবে না।  

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ইসলামির সেক্রটারি কাজী মোসলেহ উদ্দিন, অ্যাড. আবু সাঈদ মোল্লা, উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সদর ইউনিয়ন সভাপতি মাও: আবুল হোসাইন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. শেখ আবু হানিফ ও উপজেলা সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমূখ।

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: