শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় ২৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ২৯৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর দুয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আরমান (২৭)। তিনি একই এলাকার বাসিন্দা মুবিন আলমের পুত্র।

আর্মি ক্যাম্প সূত্র জানায়, ভোরে নিয়মিত টহলের সময় আরমানকে আটক করা হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শামীম পারভেজ বলেন, মাদক কারবার ও চোরাচালান প্রতিরোধে আর্মি ক্যাম্প সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, আটককৃত আরমান দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসা করে আসছিল। তবে যৌথ বাহিনীর তৎপরতার কারণে সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছে।

আটককৃত আরমানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়া

শেয়ার করুন: