শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদ বাজারে অনিয়মে কড়াকড়ি- ঝিনাইদহে এমপি আলী আজমের আকস্মিক বাজার মনিটরিং

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তা ভোগান্তির অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইদহ শহরের হাটখোলা মাংসের বাজার ও পায়রা চত্বরে আকস্মিক মনিটরিং চালিয়েছেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি আলী আজম মোঃ আবুবকর। 

বুধবার (১৮ মার্চ) সকালে পরিচালিত এ মনিটরিংয়ে মোসার্স এম এ কামাল ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

এসময় দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করা হচ্ছে এবং পর্যাপ্ত সরবরাহ থাকার দাবি থাকলেও তেল বিক্রিতে সীমা আরোপ করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন তিনি।

বাজার তদারকি শেষে সাংবাদিকদের এমপি আবুবকর বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে পণ্য বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, একদিকে সরকার বলছে ঘাটতি নেই, অন্যদিকে পাম্প মালিকরা সংকটের কথা বলছেন—এই দ্বৈত অবস্থানের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যথাযথ তদারকি থাকলে ভোক্তাদের এমন দুর্ভোগ পোহাতে হতো না। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আলীম, ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/এনএস

ঈদ বাজারঝিনাইদহ

শেয়ার করুন: