শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শশুর-বৌ নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ৬:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শশুর-বৌ নিহত
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শশুর-বৌ নিহত

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শশুর ও বৌ নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাশুড়ী।

বুধবার (২১ মে) দুপুরে জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের ইটা পির ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার বাউড়া ফকিরের ছেলে সোলেমান আলী বাবু (৭০) ও তার ছেলে ওয়াজেদ আলীর স্ত্রী সাবানা বেগম (৩৫)। একই ঘটনায় সোলেমান বাবুর স্ত্রী ওয়াতুন নেসা (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, শাবানার শশুর সোলেমান আলী ঘরের টিনের চাটি মেরামত করছিল। এসময় বৈদ্যুতিক তার চাটির উপর পড়লে সোলেমন আলী বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মাটিতে পড়ে যায়। তাকে মাটিতে কাঁপতে দেখে ছেলের বৌ শাবানা ছুটে এসে স্পর্শ করলে তিনিও বিদুৎস্পৃষ্ঠ হয়ে যান। দুজনকে পড়ে থাকতে দেখে শাশুড়ী ওয়াতুননেসা  চিৎকার দিয়ে ছুটে এসে তাদের স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে যান। চিৎকার শুনে স্থানীয়রা চাটি ভেঙ্গে বিদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঘটনাস্থলেই শশুড় সোলেমান আলী ও তার ছেলের বৌ শাবানা বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় শাশুড়ী ওয়াতুননেসাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে তিনি বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ্ ফকির বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: