ঝিনাইদহে মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ-যশোর মহাসড় দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
সোমবার (২ মার্চ) সকালে শহরের হামদহ এলাকায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা, ঝিনাইদহ-যশোর মহাসড়কে দীর্ঘদিনের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। খানাখন্দভরা মহাসড়ক এখন মেঠো পথে পরিণত হয়েছে। ৬ লেন বাস্তবায়নের আগে দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে কঠোর হুশিয়ারিও দেন তারা।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, সহ সভাপতি মো. আব্দুর সবুর, সহ সভাপতি, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না প্রমুখ।
ভোরের আকাশ/ র.ই