আখাউড়ায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে গতরাত সাড়ে ৯ টার দিকে মোছা. তাবাসসুম (১৩) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
মৃত তাবাসসুম খরমপুর কল্লা শহীদ উচ্চ বিদ্যালেয় অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত ছিল। সে উত্তর ইউপির আনোয়ার পুর গ্রামের দেওয়ান খন্দকারের কন্যা।
পরিবার সূত্রে জানা গেছে, তার পিতা-মাতা লেখাপড়ার জন্য চাপ সৃষ্টি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তাবাসসুম অভিমান করে বিষপান করলে তাকে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মৃত্যুবরণ করেন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/ র.ই