শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব

সভাপতি আতাউর, সম্পাদক রিপন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব-এর ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক দৈনিক ইনকিলাব-এর সংবাদদাতা আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক দৈনিক প্রতিদিনের সংবাদ-এর উপজেলা প্রতিনিধি রুহুল আমিন রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় অ্যাডভোকেট এ.এস.এম. সারোয়ার জাহান (এলজিপি)-কে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশন ২৬ ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের তারিখ নির্ধারণ করে। পরে ২৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১ মার্চ মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের জন্য মোট ৮টি মনোনয়নপত্র জমা পড়ে। 

প্রত্যেক পদের বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন সভাপতি পদে আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন রিপনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: দৈনিক দৈনিক ইত্তেফাক-এর ঈশ্বরগঞ্জ সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক: দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি, কোষাধ্যক্ষ: দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আরিফুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক: দৈনিক কালবেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম শুভ, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: দৈনিক সমকাল প্রতিনিধি মহিউদ্দিন রানা এবং কার্যকরী সদস্য: দৈনিক মানবজমিন প্রতিনিধি ফারুক ইফতেখার সুমন। 

নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান বলেন, “ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে কার্যকরী পরিষদ গঠন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে। অতীতের ন্যায় এবারও সবাইকে সঙ্গে নিয়ে প্রেসক্লাব ও সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কারণ ঐক্যের চেয়ে বড় শক্তি আর কিছু নেই।”

ভোরের আকাশ/ র.ই

 

 

ঈশ্বরগঞ্জপ্রেসক্লাব নির্বাচনরুহুল আমিন রিপন

শেয়ার করুন: