শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ফসলি জমিতে নদী পূর্ণখনন বন্ধের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর গ্রামে ফসলি জমিতে নদী পূর্ণখনন কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শাহবাজপুর, রসুলপুরসহ আশপাশের এলাকার প্রায় পাঁচ শতাধিক কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত নদী পূর্ণখনন বাস্তবায়িত হলে এলাকার বিস্তীর্ণ আবাদি জমি নষ্ট হয়ে যাবে। এতে কৃষকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক পরিবার খাদ্য সংকটে পড়বে।

ডিডি শাহবাজপুর গ্রামের বাসিন্দা ওমর আলী মোল্লা বলেন, এই জমির ফসলের ওপর নির্ভর করেই আমরা বছরের ছয় মাস জীবিকা নির্বাহ করি। এখানে যদি খনন কার্যক্রম চালানো হয়, তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে।

আরও পড়ুন

রায়গঞ্জে দুই অটোচালক হত্যা, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য রাখেন রায় দৌলতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম এবং সাবেক সদস্য শুকুর আলী।

এ সময় অংশগ্রহণকারীরা সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান, কৃষিজমি রক্ষা করে পরিকল্পনা গ্রহণের জন্য এবং প্রস্তাবিত খনন কার্যক্রম থেকে তাদের জমি বাদ দেওয়ার দাবি জানান। তারা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানান।

ভোরের আকাশ/আ.র

মানববন্ধন

শেয়ার করুন: