শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর-৬

ডা. জাহিদ হোসেনকে পরাজিত প্রার্থীর ফুলেল শুভেচ্ছা

মাসউদ রানা, দিনাজপুর

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুর-৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম  সদস্য অধ্যাপক  ডা. এজেডএম জাহিদ হোসেনকে ফুল দিয়ে  শুভেচ্ছা জ্ঞাপন ও  সৌহার্দ্য বিনিময়  করেছেন পরাজিত জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অধ্যাপক  ডা. এজেডএম জাহিদ হোসেনের পৈত্রিক বাড়ি দিনাজপুর জেলার  নবাবগঞ্জ মতিহারায় এই শুভেচ্ছা ও  সোহার্দ্য  বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যাপক ডা.জাহিদ হোসেন বলেন, নির্বাচন শেষ হয়েছে এখন এলাকার উন্নয়নে কাজ করবো। পারস্পরিক সহযোগিতায় জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এলাকার জনগণের উন্নয়নের ক্ষেত্রে আমরা কোন দলই দ্বিমত পোষণ করব না। 

তিনি বলেন, বিগত সময়ে বঞ্চিত ও পিছিয়ে পড়া এ দিনাজপুর-৬ আসনের(বিরামপুর, নবাবগঞ্জ, হিলি হাকিমপুর, ঘোড়াঘাট)  ৪টি উপজেলার জনগণ দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন ইনশাআল্লাহ। 

ডা. জাহিদ হোসেন বলেন, এখন আমার নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে যেন প্রতিফলন ঘটাতে পারি, এ জন্য তিনি সকলের  সহযোগিতা কামনা করেন।  

শুভেচ্ছা বিনিময়কালে দিনাজপুর-৬ আসনের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এই দু’ই শীর্ষ পর্যায়ের নেতা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন উভয় প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডক্টর  মোহাদ্দিস এনামুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/ র.ই

 

ফুলেল শুভেচ্ছাঅধ্যাপক  ডা. এজেডএম জাহিদ হোসেন

শেয়ার করুন: