শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুর সীমান্তে তিন বাংলাদেশি আটক

প্রতিনিধি শেরপুর

প্রকাশ : ১৫ মে ২০২৫, ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুর সীমান্তে তিন বাংলাদেশি আটক
শেরপুর সীমান্তে তিন বাংলাদেশি আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিজিবি ৫৩ ব্যাটালিয়নের বারোমারী বিওপি টহল দল তাদের আটক করে।

বিজিবির পক্ষ থেকে বুধবার (১৪ মে) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি এলাকার আবুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ (৪৫), কালু মিয়ার ছেলে দুলাল উদ্দিন (৩১) ও চর রানীনগর এলাকার আব্দুল বাশিরের ছেলে শাহাবুল (২১)।

বিজিবি জানিয়েছে, তারা নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলো এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতো। গেল রাতে ভারত থেকে দেশে ফেরার সময় আটক হয় তারা। আটক ব্যক্তিদের হেফাজত থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: