শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে পবিত্র কুরআনুল হাকিম বিতরণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে পবিত্র কুরআনুল হাকিম বিতরণ
নাজিরপুরে পবিত্র কুরআনুল হাকিম বিতরণ

পিরোজপুরের নাজিরপুরে "ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ" এর উদ্যোগে উপজেলার ৩৫টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫ শতাধিক পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকাল ৯ টায় উপজেলা সদরে অবস্থিত আলিয়া মাদ্রাসা মিলনায়তনে এ কুরআন শরীফ বিতরণ করা হয়।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে ও ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা জামাতের কর্মপরিশোধ সদস্য হাফেজ হাবিবুল্লাহ বেলালী, মাস্টার আকরাম হোসেন খান, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মো. আল-আমিন খান, নাজিরপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল হালিম, উপজেলা শ্রমিকনেতা মো: মনিরুজ্জামান সরদার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শেখ আবু হানিফ সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি জানান, উপজেলার ৩৫টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে ৫ শতাধিক পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।

আগামীতে ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নানা কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: