শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে বিএসএফের হাতে আটকের পর রবিউল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার সকালে তার মৃত্যু হয়।

তবে রাতে পতাকা বৈঠকের পর সোমবার দুপুরে বিজিবির পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান। মৃত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বলেন, মৃত রবিউল ইসলাম মৃগী রোগি ছিলেন। শনিবার রাতে তিনি চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়। এরপর হঠাৎ খিচুনি দিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। রাতে বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে অসুস্থ্য হয়ে রবিউল মারা গেছেন বলে জানান বিএসএফ সদস্যরা। রবিউল ইসলামের মৃগী রোগ থাকার কথা তার পরিবারও জানিয়েছে বিজিবিকে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, সোমবার তার মরদেহের ময়না তদন্তের পর ফেরত দিতে চেয়েছে বিএসএফ।

ভোরের আকাশ/এসএইচ
 

বিজিবিচাঁপাইনবাবগঞ্জ

শেয়ার করুন: