শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৭ দিনের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৭ দিনের কারাদণ্ড
অবৈধ জাল দিয়ে মাছ ধরায় ৭ দিনের কারাদণ্ড

পিরোজপুরের ইন্দুরকানীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে সোহাগ শিকদার (৪০) নামে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী কারাদণ্ড প্রদান করেন।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী নেতৃত্বে থানা পুলিশ নিয়ে বলেশ্বর নদীতে অভিযান চালায়।  অভিযানে বেহুন্দী জাল ও চায়না দুয়ারি জালসহ পাশ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের শাজাহান শিকদারের ছেলে জেলে সোহাগ সিকদারকে পুলিশ আটক করে।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত জানান, জব্দ জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আটককৃত জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

অবৈধ জাল

শেয়ার করুন: