শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা। রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বরিশালে অটোরিকশাচালক নাজমুল ইসলাম মোল্লা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২১ জুন) বরিশাল মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডে নিহত নাজমুল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে তার বাবা, মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। পরে নাজমুলের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ

এ সময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, একজন পরিশ্রমী অটোরিকশাচালককে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক  যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ধরনের হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতসহ মুল  খুনিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাজমুল ইসলাম মোল্লা। পরদিন তার পরিবার বরিশাল এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে সোমবার নগরীর কালিজিরা এলাকায় কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অটোরিকশাচালক ও স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভোরের আকাশ/এনউব

রহমাতুল্লাহ

শেয়ার করুন: