নওগাঁ মেডিকেল কলেজের ৭ম বর্ষ পালিত

এসো স্মৃতির প্রাঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে এ প্রতিপাদ্যে নওগাঁ মেডিকেল কলেজের ৭ম বর্ষ পালিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে নওগাঁ মেডিকেল কলেজের আয়োজনে কলেজ চত্বরে শিক্ষাথীরা একক ও দলীয় নিত্য প্রদর্শন এবং ফেস্টুন উড়িয়ে ৭ম বর্ষের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

পরে সেখানে থেকে একটি বর্নাঢ্য রালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড়া: মো: মুক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ভিসি অধ্যাপক ডা: মোহা: জাওয়াদুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডীন ফ্যাকাল্টি অব মেডিসিন অধ্যাপক ডা: খন্দকার মো: ফায়সাল আলম, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী, নওগাঁ পুলিশ সুপার মো: সামিউল সারোয়ার বিপিএম, সিভিল সার্জন ডাঃ মো: আমিনুল ইসলাম, নওগাঁ বিএমএ সভাপতি ডা: মো: ইসকেন্দার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/তা.কা