শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় এলোপাতাড়ি গুলিতে কৃষক নিহত, গুলিবিদ্ধ ২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত রফিক ইসলামের (৫৫) বাড়ি পচাভিটা গ্রামে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের রবজেল ফরাজি (৫২) ও ইউসুফ হোসেন (৫৫)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন রফিক। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার–পাঁচ ব্যক্তি সেখানে আসে। তাদের একজন পিস্তল বের করে রফিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার সময় চায়ের দোকানে থাকা কয়েকজন দুর্বৃত্তদের ধাওয়া দেন। এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আরও দুজন গুলিবিদ্ধ হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, কৃষক রফিকের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। এক গুলিতেই তিনি মারা গেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে টাকা লেনদেনের কিছু থাকতে পারে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ভোরের আকাশ/মো.আ.

 

 

কুষ্টিয়া

শেয়ার করুন: