শিরোনাম
খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজখাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ

বন্দরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে দুই ঘণ্টা অবরোধ, আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিএনজি-অটোরিকশাচালক ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মদনপুর-মদনগঞ্জ সড়কের নবীগঞ্জ এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে গেছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, তবুও দীর্ঘদিনেও কার্যকর সংস্কার উদ্যোগ দেখা যায়নি।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় আবুল হোসেন জানান, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরুর দাবি জানান।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করেন এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “সড়কের বর্তমান অবস্থা সত্যিই উদ্বেগজনক। বিষয়টি এমপি মহোদয়কে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের আগেই যেন সংস্কার কাজ শুরু করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

আরও পড়ুন

কাউখালীতে অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার প্রকল্পের ওয়ার্ক পারমিট পাওয়া গেছে। অনুমোদনসংক্রান্ত কিছু জটিলতার কারণে জুন মাসে কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পরে রাজনৈতিক সচিবের আশ্বাসে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ভোরের আকাশ/র.ই

আবুল হোসেন

শেয়ার করুন: