শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় ক্রয়কৃত জায়গায় স্থাপনা নির্মাণে বাধা, হামলার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
চকরিয়ায় ক্রয়কৃত জায়গায় স্থাপনা নির্মাণে বাধা, হামলার অভিযোগ
চকরিয়ায় ক্রয়কৃত জায়গায় স্থাপনা নির্মাণে বাধা, হামলার অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডেইলপাড়া মোড়ে একটি স্থাপনা নির্মাণে বাধা প্রদান ও ষাটোর্ধ বৃদ্ধকে হামলার অভিযোগ উঠেছে মো. জাকারিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে, অভিযুক্ত ব্যক্তি জাকারিয়া জনসম্মুখে নুরুল ইসলামের ওপর হামলা চালান বলে জানা যায়।

ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় ৩০ বছর আগে বৈধভাবে ক্রয়কৃত এই জায়গার রেজিস্ট্রিকৃত দলিল ও নামজারিসহ সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ভোগদখলে আছি। সম্প্রতি সেখানে স্থাপনা নির্মাণ শুরু করলে অভিযুক্ত জাকারিয়া জায়গাটি কবরস্থানের দাবি করে কাজ বন্ধ করতে বলেন। পরে, কাগজপত্রের কথা বললে অভিযুক্ত জাকারিয়া আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং দোকানের সামনে জনসম্মুখে আমাকপ লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেওয়া হয়।

এবিষয়ে স্থানীয়রা বলেন, অভিযুক্ত মো. জাকারিয়া  চকরিয়া মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং একই সঙ্গে ইউনিয়ন জামায়াতের একজন দায়িত্বশীল নেতা। হামলাটি স্থানীয়দের দাবি অনুযায়ী পূর্বপরিকল্পিত এবং জাকারিয়ার নেতৃত্বেই সংঘটিত হয়েছে।

এদিকে, এঘটনার পর ভুক্তভোগী নুরুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী নুরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত মো. জাকারিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেছেন, উক্ত জায়গা কবরস্থানের এবং হামলার বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া, তিনি সাংবাদিকদের ম্যানেজ করতে তার হাসপাতালে আমন্ত্রণ জানান এবং সংবাদ পরিবেশন না করতে অনুরোধ করেন।

 

ভোরের আকাশ/এনএস

কক্সবাজারহামলা

শেয়ার করুন: