শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে অত্যাধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের মধুপুরে সরকার কর্তৃক নির্মিত 'মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র' সোমবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।আধুনিক স্থাপত্যশৈলী ও সকল সুযোগ-সুবিধা সম্বলিত এই দৃষ্টিনন্দন প্রতিষ্ঠানটি এলাকার ধর্মপ্রাণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের  হোসেন ।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মোয়াজ্জেম হোসেন বুলবুল।

 অন্যান্য মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, মধুপুর উপজেলা বিএনপির নেতা আ. লতিফ খান পান্না, রিজভী আহমেদ, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

ছবি: ভোরের আকাশ

ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত এই মডেল মসজিদটিতে শুধুমাত্র নামাজ আদায়ের সুযোগই নয়, বরং ইসলামিক জ্ঞানচর্চা ও সামাজিক কার্যক্রম পরিচালনার জন্যেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

কেন্দ্রটিতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওযু ও নামাজের জায়গা, পর্যটকদের জন্য আবাসন, ইমাম প্রশিক্ষণ, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ধর্মীয় গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রমের, শিশু ও গণশিক্ষার, নারী ও পুরুষের জন্য স্বতন্ত্র পাঠাগারের ব্যবস্থা রয়েছে। স্থানীয় আলেম সমাজের প্রতিনিধিরা মডেল মসজিদ নির্মাণের জন্য সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটিকে ইসলামের সঠিক শিক্ষা প্রচারে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

সাধারণ মুসল্লিরা বলেন, এমন আধুনিক সুবিধা সম্বলিত একটি মসজিদ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

কর্তৃপক্ষ আশা করছে, এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি মধুপুর উপজেলায় জ্ঞান, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/তা.কা

 

 

ইসলামিক সাংস্কৃতিকমধুপুরমডেল মসজিদউদ্বোধন

শেয়ার করুন: