শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রবিবার ৯ আগষ্ট সকাল ৮টার দিকে খুলনার তেলিগাতী বাইপাস কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী সড়কে পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে।

পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয় (২৯) কে আটক করেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আড়ংঘাটা বাইপাস মাছের আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) মোড়লগঞ্জের উদ্দেশ্য যাওয়ার পথে ঘটনাস্থলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হক বলেন, পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আমার সাইড দিয়ে আমি মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম। অপর সাইডে দুইটা ভ্যান ছিল। হঠাৎ পিছনের ভ্যান থেকে টোপলা জাতীয় একটা জিনিস পড়ে যায়। এ সময় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়ির সামনে চলে আসে। ব্রেক করেছি তারপরও উনি আমার সামনে চলে আসে। এভাবে দুর্ঘটনাটি ঘটে।পিকআপ চালকের বাড়ি নীলফামারি জেলায়। পিতার নাম মোঃ আমিনুর রহমান।

আরও পড়ুন

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলায়।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/এনউব
 

নিহত,

শেয়ার করুন: