পারফরমেন্স বেজড গ্র্যন্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস (PBGS) স্কিম’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যন্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সোমবার (২১ জুলাই) উপজেলা হল রুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মো. আশকিুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা চক্রবর্ত্তী। সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যেভাবে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে, তা শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ৩৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়।
ভোরের আকাশ/জাআ