শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে: ডা. শফিকুর রহমান

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বিভেদ ভূলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজী-দূর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে শেরপুর জেলা শহরের ঐতিহাসিক শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ১ ফেব্রুয়ারী রোববার দুপুর ১২ টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, শেরপুর সদর, নকলা-নালিতাবাড়ী, ও শ্রীবরদী, ঝিনাইগাতী তিনটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থীদের বিজয়ী করার জন্য নির্বাচনী জনসভায় আসা সকল ভোটারদের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি আরো বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শেরপুর বাসীর কাঙ্খিত মেডিকেল কলেজ, হাসপাতাল, রেললাইন, কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি হিমাগার গড়ে তোলা হবে।

এর আগে তিনি রোববার সকালে হেলিকপ্টার যোগে গত ২৮ জানুয়ারীতে শ্রীবরদী ঝিনাইগাতী স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহারের সময় সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা রেজাউল করিমের গ্রামের বাড়ী শ্রীবরদী উপজেলায় তার কবর জিয়ারত করেন। এসময় তিনি শহীদ রেজাউল করিমের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে ডাঃ শফিকুর রহমান নির্ধারিত সময়ে শেরপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে প্রধান অতিথির বক্তব্য শেষে শেরপুর সদর -১ জামায়াত ইসলামী প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ নকলা- নালিতাবাড়ী, আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ও শেরপুর-৩ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের হাতে দাঁড়িপাল্লা প্রতীক স্ব-স্ব প্রার্থীদের হাতে তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,   ডক্টর সামিউল ফারুকি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পারটি - কেন্দ্রীয় অর্থ সম্পাদক রিয়াদ হোসাইন, ঢাকসু জিএস, এস এম ফরহাদ. ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, জুলাই যোদ্ধা   খোকন চন্দ্র বর্মন, শেরপুরের সাবেক জেলা আমির ডাক্তার শাহাদাৎ হোসেন, এনসিপি শেরপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার লিখন মিয়া, শেরপুর জেলা খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল হালিম,  বাংলাদেশ খেলাফত মজলিস আমীর মাওলানা শফিকুল ইসলাম, খেলাফত মজলিস কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা রমিজ উদ্দিন, এবি পার্টির শেরপুর জেলা সভাপতি শাহজাহান মল্লিক, ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুম, জামায়াত ইসলামী শেরপুর জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন প্রমুখ।  
 

ভোরের আকাশ/আ.র

নির্বাচনী জনসভা

শেয়ার করুন: