শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিযুক্ত শিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদরাসা ছাত্রকে অমানবিক নির্যাতন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হাফেজিয়া মাদরাসায় ৯ বছর বয়সী এক ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগে সাকির আলী (২৩) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে নির্যাতনের প্রমাণ পাওয়ার পর বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। বুধবার (১৩ মে) সকালে জেলা শহরের পিটিআই আল হেদায়া হিফজুল কুরআন মডেল মাদরাসায় এই বর্বরোচিত ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্র।

অভিযুক্ত শিক্ষক সাকির আলী অন্যান্য শিক্ষার্থীদের সামনেই ভুক্তভোগী শিশু নুর ই সাফিকে প্রথমে লাঠি বা স্কেল দিয়ে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে উপরে তুলে সজোরে মাটিতে আছাড় দেন। শিশুটির আর্তনাদ সত্ত্বেও দীর্ঘ সময় নির্যাতন চালানো হয়, যা দেখে অন্য শিক্ষার্থীরা আতঙ্কে স্তব্ধ হয়ে যায়।

নির্যাতনের শিকার শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে অভিভাবকরা মাদরাসায় উপস্থিত হন। সেখানে সিসিটিভি ফুটেজে নির্যাতনের দৃশ্য দেখে তারা তাৎক্ষণিক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে। আটক সাকির আলী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দুধাই নন্দীপুকুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন: "শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা অভিযোগ পাওয়ামাত্রই অভিযুক্ত শিক্ষককে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরের মধ্যেই তাকে আদালতে প্রেরণ করা হবে।"

শিশু সুরক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক নির্যাতন বন্ধে এই ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও শিশুটির পরিবার।

আরও পড়ুন

সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, লাখ টাকা অর্থদন্ড

ভোরের আকাশ/ র.ই

 

 

শিশু-নির্যাতনএকরামুল হোসাইন

শেয়ার করুন: