শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মরিচ্যা চেকপোস্টে ৩০০ বস্তা ইউরিয়া জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

উখিয়া প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে ইউরিয়া সার পরিবহনকালে ৩০০ বস্তা (১৫ মেট্রিক টন) সার জব্দ করেছে ৩০ বিজিবি ও উপজেলা কৃষি দপ্তর। এ সময় অপরাধে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২:০০ ঘটিকায় উখিয়া উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মরিচ্যা চেকপোস্ট এলাকায় বিজিবি ও উপজেলা কৃষি অফিসের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, সার চোরাচালান ও অবৈধ পরিবহন রোধে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় নিয়মবহির্ভূতভাবে পরিবহনকালে ১৫ মেট্রিক টন ইউরিয়া সার ভর্তি একটি যান আটক করা হয়।

​ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট / মোবাইল কোর্ট ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ এবং ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অবৈধভাবে সার পরিবহনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করেন।

আরও পড়ুন

কালীগঞ্জের বিএনপির রাজনীতিতে খালেকুজ্জামান বাবলু এক আস্থার নাম

​একই সাথে জব্দকৃত ৩০০ বস্তা ইউরিয়া সার সরকারি বিধি মোতাবেক প্রকাশ্যে নিলামে বিক্রি করে অর্জিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা ও বিজিবি সদস্যদের নির্দেশ প্রদান করা হয়।

​উপজেলা কৃষি বিভাগ জানায়, সার সংকট কৃত্রিমভাবে তৈরি করা বা অবৈধভাবে পাচারের যেকোনো চেষ্টা রোধে বিজিবি ও স্থানীয় প্রশাসনের এ ধরনের তদারকি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: