শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ধীরগতি

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফেনীতে সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহের মাঠপর্যায়ের কাজ চলছে। এ প্রকল্পে তথ্য সংগ্রহের জন্য মাঠে কাজ করবেন ৬২১ জন। তাদের মধ্যে ৫৬৩ জন তথ্য সংগ্রহকারী ও ৫৪ জন সুপারভাইজার মাঠে কাজ করছেন। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তবে ফেনীতে তথ্যসংগ্রহ কার্যক্রমে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, তথ্য সংগ্রহে পর্যাপ্ত ট্যাব পেতে দেরির কারণে এ কার্যক্রমে বিলম্ব হয়েছে।

এ ব্যাপারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবুল কাশেম জানান, দুই ধাপে ফেনীর ৬ উপজেলায় ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহ করা হবে। তথ্যসংগ্রহের জন্য তথ্যসংগ্রহকারীদেরকে ৬২১টি ট্যাব প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রতি উপজেলায় ১৫টি করে মোট ১০৫টি প্রদান করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তথ্য সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

উপপরিচালক আরও জানান, এ প্রকল্পে তথ্য সংগ্রহে ফুলগাজী ও সদর উপজেলা এগিয়ে রয়েছে। গত ১ অক্টোবর ফুলগাজীতে ৫১০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩০ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন ফেনী সদরেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ভিডিও কনফারেন্সে ফেনী থেকে আমরা যুক্ত হব।

তিনি বলেন, পরশুরামে সমাজসেবা কর্মকর্তা না থাকায় সেখানে এ প্রকল্পের কাজ পিছিয়ে আছে। ইতোমধ্যে জেলার দাগনভূঞা ও ছাগলনাইয়ায় তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্যসংগ্রহের জন্য তারা মাঠে কাজ শুরু করবেন। তথ্যসংগ্রহের পর মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই করা হবে। সোনাগাজীতে এ প্রশিক্ষণ আজ বুধবার (১৮ নভেম্বর) শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজের ৫টি পর্যায়ের মানুষ ফ্যামিলি কার্ড পাবেন। তারা হচ্ছেন- দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির মানুষ। পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবে। এর কোন নির্দিষ্ট সংখ্যা নেই। তবে দরিদ্র, অতি দরিদ, নিম্নবিত্ত শ্রেণির মানুষকে আর্থিক সহযোগিতা হিসেবে প্রতিমাসে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা বলেন, তথ্য সংগ্রহের কাজ পুরোদমে চলছে। প্রথম পর্যায়ে ১৮টি ট্যাব দিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। পর্যাপ্ত ট্যাব না থাকায় তথ্য সংগ্রহে ধীরগতি ছিল। সদরের ফরহাদনগর ও ছনুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ও ফেনী পৌরসভায় তিনটি ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ধৈর্য্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তথ্যগত কোনো ত্রুটি থাকলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্প। তাই সংশ্লিষ্টদের সতর্কতার সঙ্গে তথ্য সংগ্রহ করতে হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: