শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে প্রেমিকা কবিতা (১৭) দুই দিন ধরে অনশন করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ভূঞাপুর উপজেলার বাননহাটা গ্রামের শামীম শেখের ছেলে রিফাত ও একই এলাকার কবিতার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একই স্কুলে পড়াশোনার সুবাদে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন। সময়ের সাথে সম্পর্ক গভীর হয় এবং তারা বিয়ের প্রতিশ্রুতিও দেন। তবে সম্প্রতি কবিতার পরিবার অন্যত্র বিয়ের কথাবার্তা শুরু করলে বিষয়টি জটিল হয়ে ওঠে।

এ অবস্থায় রবিবার (৩১ আগস্ট) সকালে কবিতা প্রেমিক রিফাতের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। স্থানীয়রা বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিলেও বিকেলে আবারও তিনি প্রেমিকের বাড়িতে ফিরে এসে অনশন শুরু করেন।

অনশনরত কবিতা জানান, আমরা ২ বছর ৭ মাস ধরে একে অপরকে ভালোবাসি। আমি বিয়ের দাবিতেই রিফাতের বাড়িতে এসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখানেই অনশন চালিয়ে যাবো।

রিফাতের চাচা মুক্তার হোসেন বলেন, রিফাতের বাবা বর্তমানে বাড়িতে নেই। এ বিষয়ে কবিতার পরিবারকে ডেকে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

অনশনটাঙ্গাইলভূঞাপুর

শেয়ার করুন: