শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ৭:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও  এ.বি.এম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে ৮ জন যুগ্ম আহ্বায়ক ও ৩১ জন সদস্য রাখা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হচ্ছেন মোঃ ফজলুর রহমান তারা, মোঃ শফিকুল ইসলাম মাসুদ, অ্যাড. আব্দুল মান্নান, আবু রায়হান রুপন, সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা ও মোহাম্মদ ফাহিম চৌধুরী।

সদস্যরা হচ্ছেন মাহমুদুল হক রুবেল, হযরত আলী, সাইদুল ইসলাম স্বপন, আব্দুল আওয়াল চৌধুরী, মোঃ হাতেম আলী, প্রফেসর নুরুল ইসলাম, আনোয়ার হোসেন ভিপি, ইসরাত জাহান পান্না, আকরামুজ্জামান রাহাত, আব্দুর রহিম দুলাল,  অ্যাড. আশরাফুল নাহার রুবি, মোঃ মাহমুদুল হক দুলাল, মোঃ মহসিন কবির মুরাদ, মেজর (অবঃ) মাহমুদুল হাসান, এস এম শহিদুল ইসলাম, হাসানুর রেজা জিয়া, অ্যাড. সামিউল ইসলাম আতাহার, অ্যাড. মাজহারুল ইসলাম বাবু, ফজলুল চৌধুরী অকুল, শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান লিটন, আবু সুফিয়ান, জাফর আলী, 
আতাহার ইসলাম, প্রকৌশলী তৌহিদুর রহমান, মোঃ রমজান আলী, মোঃ আমিনুর ইসলাম শিপন, প্রফেসর শাহিনুর ইসলাম, মোঃ সাইফুল ইসলাম লিটন, মোঃ মাহবুবুর রশিদ, মোঃ রেজাউল করিম রুমি।

নতুন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, "দলের এই দায়িত্ব আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি অনেক বড় দায়িত্বও কাঁধে তুলে দিয়েছে। সকলের সহযোগিতা নিয়ে শেরপুরে বিএনপিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।"

সদস্য সচিব এবিএম মামুনুর রহমান পলাশ বলেন, "দলের দুঃসময়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চলবে।"

জেলা ও স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা এই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই কমিটি শেরপুরে দলের কার্যক্রমে নতুন গতি আনবে।

ভোরের আকাশ/এসএইচ

শেরপুরবিএনপি

শেয়ার করুন: