শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে দুই সন্তানকে বিষ খাইয়ে বিষ পানে মায়ের আত্মহত্যার চেষ্টা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। গুরুতর অবস্থায় মাসহ দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। আশংকাজনক অবস্থায় দুই সন্তানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার টেপিরবাড়ি গ্রামের জনৈক রতন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নেত্রকোনার সদর উপজেলার মোঃ মোবারক হোসেনের স্ত্রী মনি আক্তার (৩০), সে তার ২বছর বয়সী সন্তান মাইশা ও চার বছর বয়সী সন্তান আব্দুল্লাহকে বিষ পান করিয়ে নিজেও বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেন।

শিশুর বাবা মোবারক হোসেন জানান, স্ত্রী-সন্তান নিয়ে টেপিরবাড়ি গ্রামে জনৈক রতন মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় স্মার্ট গার্মেন্টস নামে পোশাক কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফিরে দুই সন্তানসহ স্ত্রীকে ফ্লোরে গড়াগড়ি করতে দেখেন। এসময় দুই সন্তানকে মুখ থেকে ফেনা বের হওয়া ও ঘরে কীটনাশকের গন্ধ পেয়ে দ্রুত তাদের নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরদ চিকিৎসক দুই সন্তানকে আশংকাজনক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে মা ওই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

দুই মাস আগে বাড়িটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মাঝে মধ্যে স্বামী স্ত্রী মধ্যে কলহ লাগতো বলে জানান বাড়ির মালিকের স্ত্রী বিউটি আকতার। তিনি জানান, দুই সন্তানের মাঝে একজন প্রতিবন্ধী। নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রী'র মাঝে ঝগড়াঝাটি হতো। হয়তো পারিবারিক কলহের কারণে এমন কাজটি করেছেন ওই শিশুর মা।

এবিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ বলরাম দাস বলেন, মা ও দুই শিশুসন্তানকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। শিশু দুটির অবস্থা আশংকাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়।

শ্রীপুর

শেয়ার করুন: