শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি মনোনীত হলেন আলহাজ্ব এস এম মিজানুর রহমান অহিদ

বরিশাল পতিনিধি

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন বরিশালের বিশিষ্ট রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিত্ব আলহাজ্ব এস এম মিজানুর রহমান অহিদ।

সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, ত্যাগ এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে দলের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃত্ব সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে মনোনীত করেন। এ সংক্রান্ত একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে তাঁকে নতুন পদে দায়িত্ব প্রদান ও অভিনন্দন জানানো হয়।

মনোনীত নব-নির্বাচিত সহ-সভাপতি আলহাজ্ব এস এম মিজানুর রহমান অহিদ বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং বিভাগীয় শ্রম আদালতের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

আরও পড়ুন

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তাঁর সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। কেন্দ্রের সকল নির্দেশনা মেনে দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে বরিশালসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আলহাজ্ব এস এম মিজানুর রহমান অহিদ কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল শীর্ষ নেতার প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/এনএস

জাতীয়তাবাদী পেশাজীবী দল

শেয়ার করুন: