শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাইবান্ধায় মাদ্রাসার এক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলী ডাক্তারকে (৬৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
‎
‎রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃত হাসান আলী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ীর মোড় এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
‎
‎এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ওই কিশোরীকে মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করা হয়। পরে জীবিকার প্রয়োজনে তার বাবা-মা ঢাকায় চলে যান। তবে প্রতি মাসে গাইবান্ধায় এসে মেয়ের সঙ্গে দেখা করতেন এবং মাদ্রাসার খরচ দিয়ে যেতেন।
‎
‎অভিযোগ রয়েছে, প্রায় ছয় মাস আগে থেকে মাদ্রাসার পরিচালক হাসান আলী ওই কিশোরীকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানালে তাঁরা পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেন।
‎
‎মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট শুক্রবার ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে মাদ্রাসাসংলগ্ন নিজ বাড়িতে ওই কিশোরীকে ডেকে নেন পরিচালক। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি কাউকে জানালে হত্যাসহ মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়। এরপর ওই কিশোরীর সঙ্গে তার বাবা-মায়ের যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়।
‎পরে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা বাবা-মাকে বিষয়টি জানায় কিশোরী। ৩১ আগস্ট গাইবান্ধায় এসে মেয়ের কাছ থেকে ঘটনা শোনার পর ১ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন তার বাবা। মামলাটির নম্বর ২২।
‎
‎এসআরবি-১৩ জানায়, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে শ্যামলী ট্রাভেলসের কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
‎
‎গ্রেপ্তারের পর হাসান আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: