শিরোনাম
রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুরাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও হেরোইন রাখার অভিযোগে পৃথক দুটি মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এরায় প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামী জিয়াউল হক উপস্থিত ছিলেন। এবং আরেক আসামী শরিফুল ইসলাম পলাতক আছেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের মৃত গোলজার হোসেন ব্যপারির ছেলে শরিফুল ইসলাম (পলাতক) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিয়াউল হক।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০১৯ সালের ১৩ জুন র‍্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানা  এলাকায় মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ জিয়াউল হকে আটক করে র‍্যাব সদস্যরা। এঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি আবুল বাশার বাদী হয়ে মামলা দায়ের করেন।

অপর দিকে, ২০১২ সালের ১৩ অক্টোবর সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশের কাছে খবর আসে মামুদপুর গ্রামের আনোয়ার বেগমের ঘরের মধ্যে হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

আরও পড়ুন

পলাশবাড়ীতে সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধর

এসময় আনোয়ার বেগম ও তার কিশোর ছেলে শরিফুল ইসলাম (১৪) কে আটক করে পুলিশ। পরে তাদের হেফাজতে রাখা ৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় পুলিশের উপপরিদর্শক আসলাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে শরিফুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ।

আজ এই মামলায় শরিফুল ইসলাম কে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম প্রদান করে আদালত। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: