শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিদিন ক্ষতি ৩ লাখ টাকা

বেনাপোল বন্দরে ২ মাস ধরে আটকা রফতানিমুখী ১৫০ সুপারীর ট্রাক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৬ ডিসেম্বর ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বেনাপোল বন্দরে  প্রায় দুই মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মুল্যের শতাধিকের বেশি রফতানিমুর্খী  সুপারীর  ট্রাক । ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান নির্নয় ও কৃত্রিম জটিলতা সৃষ্টিতে এ অবস্থা তৈরী হয়েছে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে আটকে থাকা সুপারীর ট্রাক প্রতি দিনে ২ হাজার টাকা অর্থদন্ড গুনতে হচ্ছে রফতানিকারকদের। সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ না নেওয়ায়  বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন তারা। 

জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারতে যে সব পণ্য রফতানি হয় তার মধ্যে উল্লেখ যোগ্য  সুপারী। সুপারী উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ।  গুণগত মান ভাল হওয়ায় পাশ্ববর্তী দেশ ভারতে বেশ চাহিদা রয়েছে সুপারীর। তথ্য বলছে,বছরে প্রায় ৭০০ কোটি টাকার সুপারী রফতানি হয় ভারতে। তবে গত ৫  আগস্ট সরকার পরিবর্তনের পর রফতানি বাণিজ্যে আসে একের পর এক নিষেধাজ্ঞা ও নানান শর্ত আরোপ।এতে বর্তমানে রফতানির পরিমান কমে নেমেছে ৩০ শতাংশে।

সুপারী রফতানিকে ওপারে মান পরীক্ষায় ধীরগতিসহ কৃত্রিম সমস্যা তৈরীতে ভারতে প্রবেশের অপেক্ষায় প্রায় ২ মাস ধরে বেনাপোল বন্দরে দাড়িয়ে আছে দেড় শতাধিক রফতানিমুখী পণ্যবাহী সুপারীর ট্রাক।এতে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বন্দরে দির্ঘদিন আটকে থেকে নানান সমস্যার সন্মুখিন হতে হচ্ছে ট্রাক চালকদের। সংকীর্ন বন্দরেও দেখা দিয়েছে পণ্যজট। 

পরিসংখন বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতের সুপারি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছর ২০২৩-২৪-এ এই পরিমাণ ছিল মাত্র ১৩ দশমিক ২৯ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় চার গুণ। এর ফলে, ভারতের মোট সুপারি আমদানিতে বাংলাদেশের অংশীদারত্ব ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ সালে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে।

সুপারী উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সুপারি মূলত পানের সঙ্গে খাওয়ার প্রচলন থাকলেও ঔষধি গুণাগুণ, পশুখাদ্য, প্রাকৃতিক রঙ তৈরি, হস্তশিল্পসহ নানাবিধ কাজে ব্যবহার হয়। 

সুপারী বাহী ট্রাক চালক মমিন জানান, ১ মাস ২৭ দিন ধরে তিনি বন্দরে আটকে থেকে নানান সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।  তার মত আরো দেড় শতাধিক ট্রাক দাড়িয়ে আছে। ওপারের ব্যবসায়ীরা সুপারীর বাজার নিয়ন্ত্রনে সিন্ডিকেট করে এসব ট্রাক দেরিতে নিচ্ছে বলেও  অভিযোগ তোলেন তিনি।

রফতানিকারক  পণ্য ছাড়কারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আওলিয়া এন্টার প্রাইজের প্রতিনিধি আশরাফুল ইসলাম জানান, ওপারে পেট্রাপোল বন্দরে পরীক্ষনসহ নানান  কারণ দেখিয়ে তারা পণ্য নিতে দেরি করছে। তবে দ্রুত যাতে এসব পণ্য খালাস হয় চেষ্টা চলছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান,  বাণিজ্যে প্রকিবন্ধকতা দুই দেশের জন্য ক্ষতি। এ অবস্থা কাটাতে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের পরিবর্তনের পর ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দর দিয়ে পাট ও পাটজাত পণ্য,গার্মেন্টস,তৈরী পোশাক,কাটের তৈরী  আসবাবপত্র,ফলের জুসসহ গুরুত্বপূর্ন বেশ কয়েকটি পণ্য সড়ক পথে রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দর উদ্ভীদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা  জানান, ভারতে প্রচুর সুপারী রফতানি হয়। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৫ মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি হয়েছে ১০ হাজার ৬৫০ মেট্রিক টন সুপারী।যে সব সুপারীর ট্রাক বন্দরে দাড়িয়ে আছে তার কাগজ হাতে পেলে দ্রুত ছাড়করনে সহযোগীতা করবেন। যে সমস্যার কারনে  বন্দরে সে সব ট্রাক দাড়িয়ে আছে শুনেছি সেটা ব্যবসায়ীদের আভ্যন্তরীন বিষয়। তবে যে সব ট্রাকের কাগজ পত্র তাদের কাছে আসছে সেটা ভারতে ঢুকছে।

ভোরের আকাশ/মো.আ.

কাস্টমসবেনাপোল স্থলবন্দররফতানি

শেয়ার করুন: