শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ইয়াবাসহ টাকা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা হাজীপাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী দক্ষিণ হ্নীলার বাসিন্দা আশিক মোমেন মেহেদী, তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা এবং তাঁদের এক সহযোগী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা হাজীপাড়ার একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৯০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। একই সময় তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

নীলফামারীতে পুলিশ-বাংলাদেশ ব্যাংকারদের মতবিনিময়

স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ আমির আলী দাবি করেন, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে এক পুলিশ কর্মকর্তার শ্যালক বসবাস করে আসছেন। তাঁর ভাষ্য, বাড়িটিতে বিভিন্ন সময় নানা ব্যক্তির যাতায়াত ছিল। তবে সেখানে কী ধরনের কর্মকাণ্ড চলত, তা অভিযানের আগে তিনি জানতে পারেননি।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: