শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ আন্দোলনের পর পারাবত এক্সপ্রেসে ৩০০০ সিরিজের ইঞ্জিন যুক্ত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলনের পর আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে প্রথমবারের মতো শক্তিশালী ৩০০০ সিরিজের ইঞ্জিন (৩০২০) যুক্ত হয়েছে, যা পুরনো ২৬০০ সিরিজের ইঞ্জিনের সমস্যার কারণে সৃষ্ট বিলম্ব ও ভোগান্তি দূর করবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি পাহাড়ী সেকশনে বেশি কার্যকর এবং এর ফলে ট্রেন যাত্রায় স্বস্তি ফিরবে বলে যাত্রীদের প্রত্যাশা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে প্রথম বারের মতো ৩০০০ সিরিজের ইঞ্জিন ৩০২০ যুক্ত হয়েছে ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে। এতে ঢাকা-সিলেট রেলপথে ট্রেনযাত্রায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে চলাচলকারী যাত্রীদের প্রত্যাশা। সপ্তাহে ৬ দিন ২০ টি বগিসহ ২৬০০ সিরিজের ইঞ্জিন দিয়ে ঢাকা-সিলেট- ঢাকা  রেলপথে চলাচল করতো পারাবত এক্সপ্রেসে। এতে সিলেটের রেলপথের পাহাড়ি এলাকায় প্রায়ই অকেজো হয়ে যেত পুরনো ইঞ্জিন। ফরে প্রতিটি ট্রেনে যাত্রা বিলম্বের কারনে যাত্রীদের চরম ভোগান্তি হতো। সিলেট সেকশন প্রতিটি ট্রেনে নতুন ইঞ্জিন-রেলপথ সংস্কারসহ ৭ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে সিলেটবাসী।

কুলাউড়া রেলপথ আন্দোলনের সদস্য সচিব আতিকুর রহমান বলেন, ৭ দফা দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি। সিলেটের রেললাইন সংস্কার, নতুন ইঞ্জিন, নতুন ট্রেন চালোকরণসহ বিভিন্ন সমস্যার কথা রেল সচিবের কাছে লিখিত আবেদনে ও বৈঠকে জানানো হয়েছে। অবশিষ্ট দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। কুলাউড়া রেল স্টেশন মাষ্টার রোমান আহমদ জানান, ৮ জানুয়ারি থেকে পারাবতে নতুন ইঞ্জিন যুক্ত হয়েছে। এর অগে ঢাকা-সিলেট চলাচলকারী প্রতিটি ট্রেনে ২/৩ বগি সংযুক্ত করা হয়েছে। ৩০০০ সিরিজের নতুন ইঞ্জিনে পারাবত ট্রেনের যাত্রী ভোগান্তি কমবে। 

ভোরের আকাশ/র.ই

চরম ভোগান্তিমৌলভীবাজারআতিকুর রহমান

শেয়ার করুন: