শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার রূপসায় পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশ : ২৪ মে ২০২৫, ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার রূপসায় পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
খুলনার রূপসায় পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

খুলনার রূপসায় স্ত্রীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বামী মনি শেখ তার প্রতিবেশী আবদার শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের মনি শেখ এর স্ত্রী তানজিলা বেগম (৩৫) এর সহিত আবদার শেখের সাথে দীর্ঘ দিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় পরকীয়ার জের হিসাবে মনি শেখ তার বাড়িতে আবদার শেখকে ঘরের বিছানায় স্ত্রীর সাথে দেখে ধারালো দা দিয়া এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ টেনে হিচরে বাথরুমের পাশে গর্তে বস্তাবন্দি করে ফেলে দেয়। সে সময় তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় মনি শেখ পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘটনার সময় মনি শেখ তার ঘরে স্ত্রী তানজিলার সাথে ভিকটিমকে দেখে দু’জনকে এলোপাতাড়ি কোপায়। এতে আবদার শেখের মৃত্যু হয়। তার সুরহতাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে। আসামী মনি শেখকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। 

 ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: