নবীনগরে সরকারি কাজে বাধা দেয়ায় গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোয়াজ্জেমকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ ওয়াদুদ হোসেন বাদি হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর: ৩৭, তারিখ: ২৬/০৭/২০২৬ ইং।
মামলার পর থেকেই মোয়াজ্জেমকে গ্রেফতারে তৎপরতা চালায় পুলিশ। অবশেষে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার দুপুরে পুলিশি নিরাপত্তায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/রই