শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মানবিক সংগঠন সবুজ সংঘ কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকালে কসবা উপজেলার খাড়েরা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংঘের সভাপতি, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কবি লোকমান হোসেন পলা।

সার্জেন্ট (অব.) ফারুক আহমেদ এর সঞ্চালিত সভা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন। প্রধান অতিথি ছিলেন- অস্ট্রেলিয়া প্রবাসী বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বি এম ইনয়ামুল ইসলাম (বোরহান), অর্থ সম্পাদক মো. শাখাওয়াৎ হোসাইন, খাড়েরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওছার, কসবা থানার সাব-ইন্সপেক্টর মো. নিজামুদ্দিন, মানবাধিকার কর্মী এ আর রিংকু, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের মাহমুদ তপন, সার্জেন্ট (অব.) দুলাল মিয়া, সবুজ সংঘের অর্থ সম্পাদক নূরুল আমিন, সদস্য সাইফুল ইসলাম সরকার,  যুবদলনেতা নাছির উদ্দিন, তারেক রহমান প্রমুখ।

এ সময় উপকারভোগী ছিন্নমূল ও অসহায় পুরুষ-মহিলা, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকগণ জানান, খাড়েরা সবুজ সংঘ ২০২০ সাল থেকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ ও হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি,  শিক্ষা উপকরণ, অসহায় ও ছিন্নমূল ব্যক্তিদের শীতবস্ত্র, ইফতার ও ঈদ সামগ্রী প্রদানের মাধ্যমে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

অনুষ্ঠানে ১৭ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফর্ম ফিলাপের টাকা, ৪ জন ছাত্রের ভর্তি ফি, ৩০ জন ছাত্রের শিক্ষা উপকরণ ও ১০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সভাপতি অবহিত করেন।

ভোরের আকাশ/নি. ব

শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন: