শিরোনাম
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী

নওগাঁয় ডিবি অভিযানে ৪ মাদক কারবারি আটক, ২৪ কেজি গাঁজা উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ।

গতকাল রোববার (১ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত জেলার মান্দা, মহাদেবপুর ও বদলগাছী-সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মান্দা উপজেলার রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেন (৩০) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের দল । এ সময় তার বসতঘরে থাকা একটি স্টিলের ট্রাংক তল্লাশি করে পাঁচটি প্যাকেটে রাখা মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থানার কুমাইগাড়ী এলাকায় ফারুক হোসেনের ভাড়া বাসায় অভিযান চালানো হয় । সেখানে মোশাররফ (৩৩) নামের আরেক ব্যক্তির বসতঘরের খাটের নিচে বাজারের ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

পরবর্তীতে মোশাররফের দেওয়া তথ্য অনুযায়ী বদলগাছী উপজেলার নিহিনপুর গ্রামে শিলং (২৩) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে শিলংয়ের সহযোগী আরাফাত (২৩) নামের আরেকজনকেও গ্রেপ্তার করা হয়।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মাদকদ্রব্যের বিস্তার রোধে নওগাঁ জেলা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: