টেকনাফে এসি ল্যান্ডের অভিযানে ২০টি স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সরকারি খাসজমি ও পরিবেশগতভাবে সংবেদনশীলএলাকা (ECA) দখলমুক্ত করতে প্রশাসনের উদ্যোগেউচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাকিব হাসান–এর নেতৃত্বে বড়ডেইলমৌজার মারিশবুনিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে অভিযান হয়।
অভিযানে সহকারী কমিশনারকে সহায়তা করেন তসিলদার মোহাম্মদজয়নাল আবেদীনসহ ভূমি অফিসের অন্যান্যকর্মীরা। প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, সরকারি খাস ও ECA–ভুক্তঅঞ্চলে গড়ে ওঠা প্রায়২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদকরা হয়। একই সঙ্গেআনুমানিক এক একর খাসজমিপুনরুদ্ধার সম্ভব হয়েছে।
ভূমি প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পদসুরক্ষায় টেকনাফে অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলবে।
ভোরের আকাশ/জাআ