শ্রীপুরে তাফসীরুল কোরআন মাহফিল
গাজীপুরের শ্রীপুরে আল হেরা এডুকেশন সোসাইটির আয়োজনো তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আলহেরা এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি ও গাজীপুর -৩ আসনের দাড়ি পাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম।
জামায়াতে ইসলামি শ্রীপুর উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, শ্রীপুর পৌর জামাাতের আমীর ডা. আনিছুর রহমান ও নায়েবে আমীর মাও. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান তাফসীর কারক হিসেবে উপস্থিত ছিলেন ড. আবুল কালাম আজাদ।
দূর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত ও মামলাবাজ মুক্ত একটি মানবিক শ্রীপুর গড়তে শ্রীপুরে মানুষকে পাশে চান ড. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপ্লবী ইসলামী সংগীত শিল্পী ইকবাল হোসেন সংগীত পরিবেশন করেন।
ভোরের আকাশ/এসএইচ