তাড়াইলে গ্রাম পুলিশদের মাঝে পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইলে গ্রাম পুলিশদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) গ্রাম পুলিশদের কাজের আগ্রহ বৃদ্ধির করার লক্ষ্যে তাড়াইল থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ও ৩নং ধলা ইউনিয়ন বিট অফিসার মোঃ ইব্রাহিম গ্রাম পুলিশদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তাড়াইল থানা ওসি জালাল উদ্দিন বলেন, গ্রাম পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনীর তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গ্রামেগঞ্জে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা প্রতিরোধ করতে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। গ্রাম পুলিশের প্রধান দায়িত্ব হলো গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করা, যেমন দিনে ও রাতে টহল দেওয়া, অপরাধ দমন ও প্রতিরোধে পুলিশকে সহায়তা করা, ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের সরকারি কাজে সহযোগিতা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তারা ওয়ারেন্ট ছাড়া কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অপরাধী গ্রেফতার করতে পারে, আদালতের আদেশ জারি করতে পারে এবং জন্ম-মৃত্যুর খবর ইউনিয়ন পরিষদকে জানাতে পারে। অপরাধের তদন্ত ও দমনে পুলিশকে সহায়তা করা এবং অপরাধীদের গ্রেফতার করতে সাহায্য করা।
কোনো সন্দেহভাজন ব্যক্তি বা শান্তি বিঘ্নিত হতে পারে এমন পরিস্থিতি সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো। ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই কিছু ক্ষেত্রে, যেমন আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তিকে, গ্রেফতার করতে পারে। আদালতের নোটিশ বা আদেশ জারি করা এবং গ্রাম আদালতে উপস্থিত থাকা। সরকারি কর্মকর্তা বা উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিদর্শনে সার্বিক সহায়তা করা।
ভোরের আকাশ/এসএইচ