শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা: প্রধান আসামি সোহেলসহ ২ জন র‍্যাবের জালে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১, সিপিসি-১। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৪ জুলাই) র‍্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর ২০২৫ রাতে বন্দরের বাউশিয়া এলাকায় পারভেজের অটোরিস্কা গ্যারেজে সালিশ বৈঠকের সময় পূর্ববিরোধের জেরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর সকালে তিনি মারা যান।

আরও পড়ুন

লালমনিরহাটে একই মঞ্চে ৭ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

ঘটনার পর নিহতের বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর র‍্যাব অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. সোহেল (৪২) এবং সহযোগী মো. সুমন (৩৮)-কে গ্রেপ্তার করে। পরে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার নাইম উল হক বলেন,"অপরাধী যতই আত্মগোপনে থাকুক না কেন, আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, হত্যা, অস্ত্র ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

ভোরের আকাশ/ এনউব

র‍্যাবের জালে

শেয়ার করুন: