শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ২৫ বছর পর ৫৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে ২৫ বছর ধরে অবৈধ দখলে থাকা ৫৪টি স্থাপনা অবশেষে উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার গোবিন্দাসী স্কুল রোডে সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন। এ সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে স্থানীয় লোকজন গোবিন্দাসী স্কুল রোডের দুইপাশে সেতু কর্তৃপক্ষের জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল। যা স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের সমস্যায় ফেলতো। দোকানে আড্ডারত বহিরাগতরা ছাত্রীদের নানাভাবে উত্যাক্ত করতো।

উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও দোকানের মালিকরা তা শুনেননি। পরে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

উচ্ছেদঅবৈধ স্থাপনাটাঙ্গাইল

শেয়ার করুন: