শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কসবায় প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা
কসবায় প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এ অভিযোগ করেন নিহতের পরিবার। নিহত সাব্বির আহমেদ (২৪) উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ পশ্চিমপাড়া গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, দুবাইয়ে প্রবাস জীবন কাটিয়ে সাব্বির আহমেদ ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন। সম্প্রতি রমজান শেষে ঈদের ছুটিতে সে বাড়িতে বেড়াতে আসে। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও খাওয়া-দাওয়া শেষে পাশের ঘরে শুয়ে পড়ে। তবে রাতে অজ্ঞাত কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে খায়রুল নামের এক যুবক এসে পরিবারকে জানায় সাব্বির গুরুতর অসুস্থ। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।

এ সময় সে জানায়, তাকে কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল, এরপরই সে অবচেতন হয়ে পড়ে। তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের দাবি, সাব্বিরকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কসবা থানার ওসি আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ ঘটনায় খায়রুল নামে এক যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খায়রুল জানিয়েছে, রাতে সাব্বির কসবা-নয়নপুর সড়কের পানিয়ারূপ এলাকায় মাদকের ট্রাক আটকানোর জন্য অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে, ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়।

ওসি আরো জানান, মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: