ধামরাইয়ে স্কাউট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে উপজেলার আয়োজনে পালন করা হলো বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয় আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় র্যালিটি উপজেলার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি ( কমিশনার) রিদওয়ান আহমেদ রাফি সহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল মামুন বলেন স্কাউট শিক্ষার্থীদের জন্য আরও বেশি কাজ করতে হবে যাতে করে তারা ভালো প্রশিক্ষণ পেয়ে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় কাজ করতে পারে।
ভোরের আকাশ/আ.র