খুলনায় বেপরোয়া কিশোর গ্যাং, মোটরসাইকেল নিয়ে মহড়া

খুলনায় দিন দিন বেপরোয়া হচ্ছে কিশোর গ্যাং। তারা এখন মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। শনিবার সন্ধ্যায় ট্যাংক রোডে কিশোর গ্যাংয়ের মহড়া দেয়। এতে স্থানীয়রা আতঙ্কিত। পরে পুলিশের উপস্থিতি থাকলে আতঙ্ক কিছুটা দূর হয়।
স্থানীয়রা জানায়, “গত পরশু শুক্রবার রাত ৯টার দিকে ট্যাংক রোড ও কাগজী বাড়ি লেনের কয়েকজন কিশোর মিনি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে। পরে তাদের মধ্যে বিরোধ বাধে। এ ঘটনায় দু’এলাকার কিশোরদের মধ্যে উত্তোজনার সৃষ্টি হয়।
শনিবার (মাগরিবের নামাজের কিছুক্ষণ পর কাগজী বাড়ি লেনের কয়েকজন উচ্ছৃঙ্খল কিশোর ৪টি মোটরসাইকেল যোগে আতঙ্ক সৃষ্টি করার জন্য ট্যাংক রোডে প্রবেশ করে বিকট শব্দ করতে থাকে। তাদের সৃষ্টি করা শব্দে ওই এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে দিকবিদিক ছুটতে থাকে। মুহুর্তের মধ্যে রাস্তাঘাট জনশুণ্য হয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল পরিদর্শন করে তারা।”
ট্যাংক রোডের বাসিন্দা শাহ আলম শরীফ বলেন, “মাগরিবের নামাজের কিছু সময় পরে উত্তর পাশ দিয়ে ২টি এবং মসজিদের পাশ থেকে ২টি মোটরসাইকেল যোগে কয়েকজন কিশোর এ রাস্তায় প্রবেশ করে। তাদের অধিকাংশ মোটরসাইকেলে কোনো সাইলেন্সর পাইপ না থাকায় তারা রাস্তার ওপর বিকট শব্দ করতে থাকে।”
মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু জানান, “তিনি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সাথে টুটপাড়া গাছতলা মন্দিরে মতবিনিময় সভায় ছিলেন। ট্যাংক রোডের কয়েকজন ব্যক্তি ফোন করে জানায় তার অফিসের ওপর হামলা হয়েছে। সংবাদটি শুনে সাথে সাথে ট্যাংক রোডের অফিসে ফিরে প্রকৃত বিষয়টি জানতে পারি।”
খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, “আমরা খবর পাই ট্যাংক রোডে মহানগর বিএনপি’র সাবেক এক নেতার অফিসে দুর্বৃত্তরা গুলি করেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলের আশপাশের সবস্থান তন্নতন্ন করে কোনো আলামত পাওয়া যায়নি। পরে বিষয়টি অবগত হয়ে থানায় ফিরে যাই।
ভোরের আকাশ/মো.আ.