শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়া চৌকি আদালতে চালু হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার মানুষের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুসংবাদ। চট্টগ্রাম শহর থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়েছে সাতকানিয়া চৌকি আদালতে।

এর মাধ্যমে স্বাধীনতার ৫৪ বছর পর এ জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইনজীবী হাফিজুল ইসলাম (মানিক) বলেন, আজকের এই আনন্দঘন দিনে চট্টগ্রাম দক্ষিণ জনপদের অবহেলিত সাতকানিয়া-লোহাগাড়াবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ, মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, জেলা ও দায়রা জজ হেমায়েত উদ্দীন, প্রফেসর সাঈদ আহসান খালিদ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ স্যারের প্রতি। তাঁদের আন্তরিক উদ্যোগেই আজ এ জনপদের মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।

স্থানীয় পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম শুরু হওয়ায় এখন থেকে হাজারো মানুষকে আর চট্টগ্রাম শহরে গিয়ে মামলা পরিচালনা কিংবা হাজিরা দিতে হবে না। এতে বিচারপ্রার্থী জনগণের সময়, অর্থ ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন আইনজীবী ও স্থানীয় সচেতন মহল।

ভোরের আকাশ/নি. ব

চৌকি আদালত

শেয়ার করুন: