লোহাগাড়ায় জমিদার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

লোহাগাড়ায় ৩০০বছরের ঐতিহ্য পদুয়া জমিদার বাড়ির পুজা মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। ১৯অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তিনি জমিদার বাড়ি পূজা মন্ডপে যান। সেখানে পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সাতকানিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান সিদ্দিকি, লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ, লোহাগাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী, অ্যাডভোকেট রনজয় মিত্র, তনু দাশ গুপ্ত ও গণমাধ্যম কর্মীরা সহ অন্যন্যানা উপস্থিত ছিলেন।
পুজা মন্ডপ পরিদর্শনকালে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, পূজা মন্ডপে বিশৃঙ্খলা কারীদের কে কঠোরভাবে দমন করা হবে। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।
মণ্ডপগুলোতে পোশাকধারী পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে প্রতিটি জেলায় বিশেষ মনিটরিং সেল ২৪ ঘণ্টা চালু রয়েছে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/সু.পা