কুড়িগ্রামে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম ইনোভেটিভ স্কুল এন্ড কলেজ–এর আয়োজনে এ বইমেলার আয়োজন করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মেলার উদ্বোধন করা হয়। সকাল থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন প্রকাশনীর বইয়ের স্টল স্থান পায় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নিজ প্রতিষ্ঠানে আয়োজিত বইমেলায় বই কিনে আনন্দিত শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, মহান ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বই পড়ার আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী মেলায় সাহিত্যচর্চা, বই পরিচিতি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/ র.ই